|
বাকৃবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ ৬ জুলাই
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাকৃবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ ৬ জুলাই বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষদভিত্তিক ও হলভিত্তিক ওরিয়েন্টেশন কার্যক্রমও সম্পন্ন করা হবে। পরদিন ৭ জুলাই থেকে সব অনুষদের নিয়মিত ক্লাস শুরু হবে। নবাগতদের হলে উঠার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের আগের দিন অর্থাৎ ৫ জুলাই সকাল থেকে নবাগত শিক্ষার্থীরা নিজ নিজ হলে উঠতে পারবেন। ওরিয়েন্টেশনের আগে মাইগ্রেশনের মাধ্যমে বিভাগ পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের লটারির মাধ্যমে হল বরাদ্দ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস বন্ধ থাকবে এবং নির্ধারিত কোনো পরীক্ষা থাকলে তা স্থগিত করা হবে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক বলেন, 'আগামী ৬ জুলাই আমাদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনেই নবীনবরণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও বর্তমানে মিলনায়তনের সংস্কারকাজ চলছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা সম্ভব হবে।' উল্লেখ্য, বাকৃবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বশরীরে ভর্তি কার্যক্রম ২৬-২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। এ বছর ৬টি অনুষদে মোট এক হাজার ৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
অর্থাভাবে চিকিৎসা থমকে ছিল, ভানু চন্দ্রের পাশে উপজেলা প্রশাসন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
