|
বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও হোম কিচেন ডেয়রি রেসিপি প্রতিযোগিতা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও হোম কিচেন ডেয়রি রেসিপি প্রতিযোগিতা ৯জুন(বুধবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডোরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুদের প্রতিযোগিতা শেষে সনদ প্রদান করা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাকৃবি চত্বরে অবস্থিত বিভিন্ন স্কুলের ৪৫ জনের বেশি শিক্ষার্থী 'দুগ্ধ শিল্পে নারী খামারিদের অবদান' এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে রঙতুলির আঁচড়ে শিশুদের চিত্রকর্মে উঠে আসে গ্রামীন জীবন, সবুজ প্রকৃতি ও পুষ্টির প্রতিফলন। ![]() বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও হোম কিচেন ডেয়রি রেসিপি প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ইশরাত বিনতে রাজি বলেন, আমি বিশ্ব দুগ্ধ দিবসে নারী শক্তি ও নারীদের খামার পরিচালনার উপরে ছবি এঁকেছি। যেখানে আছে গ্ৰামের মহিলাদের নিজেদের খামারে কাজ করা, গরুর দুধ দোহানো, গরুর দুধ দিয়ে বিভিন্ন খাবার বানানো এবং তাদের সন্তানদের খাওয়ানোর চিত্র। এরপর বিকেল সাড়ে ৪টায় 'হোম কিচেন ডেয়রি রেসিপি কম্পিটিশ’ শিরোনামে রন্ধন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। সারি সারি ১৬টি স্টলে সেখানে ছিল নজর কাড়া বাহারি ধরনের খাবার এবং অসাধারণ নাম যেমন রসগোল্লা দইবড়া বোরহানি, কমলপুলি,সাগরদই,আঙুরের পায়েশ,ছানার লুচি, পাটিসাপটা,ম্যাংগো ফর্টিফাইড রাইস পুডিং,শাহি টুকরা,মালাই রস ব্রেড ডিলাইটস,দুধ পুলি ইত্যাদি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজিয়া অ্যানি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, 'আমাদের প্রথম খাবারটি হচ্ছে ছানার রসোগোল্লা । যেখানে কোন আটা ব্যবহার করা হয়নি। আমাদের দ্বিতীয় খাবারটি হচ্ছে মালাই রস ব্রেড ডিলাইটস। যেখানে মালাই , পাউরুটি, ছানা ও দুধ ব্যবহৃত করা হয়েছে। এটি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং এর সুন্দর সাজানো বাচ্চাদের আকর্ষণ করে।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডিজিটাল নিরাপত্তায় সিএমপির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন
সীমান্ত সম্মেলন: শূন্যরেখায় আটকে থাকাদের বিষয়ে আলোচনা তুলতে পারে দিল্লি
নোয়াখালীতে পল্লী বিদ্যুতের চরম অবহেলায় দিনমজুর পরিবারের সারাজীবনের স্বপ্ন পুড়ে ছাঁই
বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও হোম কিচেন ডেয়রি রেসিপি প্রতিযোগিতা
