ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
প্রকাশ: Saturday, 20 June, 2026, 5:24 PM

নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু

নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু

নাটোরের নলডাঙ্গায় Special Education Needs and Disabilities-এর কার্যক্রম বাস্তবায়নের আওতায় প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের এসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, চশমা, ক্রাচ এবং চিকিৎসা সহায়তা) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস ও কৃষি অফিসের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য হুইপ ত্রয়োদশ জাতীয় সংসদ  অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস  তালুকদার (দুলু)।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছি সকল প্রতিশ্রুতি  বাস্তবায়নের কাজ শুরু করেছি। নাটোর নলডাঙ্গার সকল জনগনকে সাথে নিয়ে কাজ গুলো করতে চাই এই জন্য আপনাদের সহযোগীতা চাই। আজ নলডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের আযোজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, চশমা, ক্রাচ এবং চিকিৎসা সহায়তা আমাদের সরকার তারেক রহমান এই অসহায় মানুষকে সেবা দেবার জন্য এই উদ্দোগ গ্রহন করেছেন। আমরা যখন লেখা পড়া করেছি তখন এই বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষাথীদের কনো সুযোগ সুবিধা ছিলোনা আপনাদের সরকার আজ এই সহয়ায়তার উদ্দোগ হাতে নিয়েছেন। আমাদের সরকার বর্তমানে যে বাজেট ঘোষনা করেছে সবচাইতে বেশি সুবিধা দিয়েছেন স্বাস্থ্য ও শিক্ষা খাদে। আমাদের দেশের শিক্ষাথীরা জাতে বিশ্বে কম্পিটিশন করে এগিয়ে জেতে পারে তার ব্যাবস্থা করেছেন।

তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষকদের উপস্থিতি বাড়াতে হবে। শিক্ষাথীদের ব্যবহৃত ল্যাপটপ কম্পিউটারসহ ব্যবহৃত জিনিসপত্রের উপর সরকারি বাজেটে খরচ কমিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ৪ টা চিকিৎসা সহায়তা ১৪ জনের মাঝে ৬০ হাজার টাকা,শ্রবনযন্ত্র দুইটা, চশমা, ক্রাচ এবং চিকিৎসা সহায়তা প্রদান ও কৃষকদের মাঝে গাছের চারা, সাড়, ইয়ার ফ্লোর, বিতরন ও পানির প্লোয়ারা, শেষে গাছের চারা রোপন করেন জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এসময় বক্তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সহজ ও স্বাবলম্বী করে তুলবে।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সবুজ আলী, শিক্ষা বিভাগের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাসহ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব,ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ-হায় তালুকদার ডালিমসহ  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,সবেক উপজেলা চেয়ারম্যান শাকওয়াত,সাবেক পৌর প্রশাসক এম,এ হাফিজসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কমীরা উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status