|
নকল ডিজাইন নিম্নমানের স্মার্টফোন নিয়ে বাজারে ইউমিডিজি!
নতুন সময় ডেস্ক
|
![]() নকল ডিজাইন নিম্নমানের স্মার্টফোন নিয়ে বাজারে ইউমিডিজি! ৫জি কানেক্টিভিটি নিয়ে বিভ্রান্তি জি৯ মডেলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসাবে ৫জি কানেক্টিভিটির কথা উল্লেখ করা হলেও বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারীরা এ সুবিধা ভোগ করতে পারছেন না। উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়ার এক ব্যবহারকারী জানিয়েছেন, তার দেশে ৫জি নেটওয়ার্ক সহজলভ্য হলেও উমিডিজি জি৯ কেবল এলটিই (উন্নত ৪জি) নেটওয়ার্ক সমর্থন করে। কোম্পানির সঙ্গে যোগাযোগ করেও এ সমস্যার সঠিক সমাধান পাননি তিনি। এদিকে বাংলাদেশে এখনো ৫জি চালুই হয়নি সেক্ষেত্রে স্মার্টফোনে ৫জি সমর্থনকে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা এক ধরনের গিমিগ মনে করেন দেশের ব্যবহারকারীরা। ডিজাইন নকলের অভিযোগ ইউমিডিজি জি৯ স্মার্টফোনের ডিজাইনে মৌলিকত্বের অভাব দেখা গেছে। রেডমি নোট ১৩ সিরিজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এ নকশা বাজারে বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন নকশা সস্তা দামের ফোনে অপ্রত্যাশিত নয়, তবে এটি কোম্পানির সৃজনশীলতার অভাবের দিকেই ইঙ্গিত করে। নকশার মৌলিকত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেক গ্রাহক। পারফরম্যান্স এবং সীমাবদ্ধতা জি৯ মডেলে রয়েছে ইউনিক্সের তৈরি টি৭৬৫ চিপসেট, যা স্বল্প মূল্যের ডিভাইসের জন্য মানানসই। তবে এটি দীর্ঘমেয়াদে ধীরগতির সমস্যার মুখোমুখি হয়। এছাড়া, ফোনের ৬ জিবি ভার্চুয়াল র্যাম থাকা সত্ত্বেও ভারি অ্যাপ ব্যবহার করলে ল্যাগ দেখা যায়। দুর্বল ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা কাগজে চমৎকার মনে হলেও বাস্তবে এটি আলো বা পরিবেশগত সমস্যায় ছবি ধারণে ব্যর্থ। ইন্টানেটে থাকা ছবিতে দেখা যায়, অল্প আলোতেই এ ফোনে তোলা ছবিগুলো ঝাপসা দেখায়। আরও দুর্বল বিষয় হলো, ফোনটিতে ইমেজ স্ট্যাবিলাইজেশন নেই, ফলে সামান্য নড়াচড়াতেও ছবি ঝাপসা হয়ে যায়। নিরাপত্তা হুমকি ইউমিডিজি জি৯-এ দীর্ঘমেয়াদি নিরাপত্তা আপডেটের ঘাটতি রয়েছে। কোম্পানির আগের মডেলগুলোতে সীমিত আপডেট সরবরাহের অভিযোগ রয়েছে, যা ডিভাইসকে হ্যাকারদের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। উপরন্তু, ইউনিসটকের চিপসেটে সাইবার নিরাপত্তা দুর্বলতার প্রমাণ পাওয়া গেছে। বিশ্লেষকদের মন্তব্য স্মার্টফোন বিশ্লেষক মিরাজ জীবন গণমাধ্যমকে বলেন, ইউমিডিজি জি৯ তার প্রতিশ্রুতি অনুযায়ী পারফরম্যান্স দিতে ব্যর্থ। ৫জি কানেক্টিভিটি বিতর্ক, নিরাপত্তা আপডেটের ঘাটতি এবং ক্যামেরার সীমাবদ্ধতা এ ডিভাইসের বড় নেতিবাচক দিক। সস্তা দামে আকর্ষণীয় ফিচারের লোভে নিরাপত্তা ও স্থায়িত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দেওয়া কি যুক্তিযুক্ত? এ প্রশ্নের উত্তর ক্রেতাদেরই দিতে হবে বলে যোগ করেন তিনি। ইউমিডিজির বক্তব্য এ ব্যাপারে ইউমিডিজি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাসুকুর রহমান গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক মানের ৫জি নেটওয়ার্ক সাপোর্টসহ এ ফোনটি ঘৎ নধহফ ৪০ এবং ৪১ পরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে। যদিও বাংলাদেশে ৫জি এখনো কার্যকর হয়নি, তবে আমরা ৫জি ক্লেইম করছি, অবশ্যই এইটার মান, রেগুলার ৪জি ডিভাইস থেকে শতভাগ বেটার। আর ইমেজ স্ট্যাবিলাইজেশনের বিষয়ে বলেন, এ দামের ফোনে গিম্বল এক্সপেরিমেন্ট চাওয়াটা আসলে একটু সৌখিনতা। জানান, ডিজাইনের ক্ষেত্রে অন্য ফোনের সঙ্গে সাদৃশ্য থাকলেও, ইউমিডিজির নিজস্ব ডিজাইন টিম রয়েছে। ডিজাইনে মিল থাকার বিষয়টি ফ্রেন্ডলি কম্পিটিশনের অংশ বলে মনে করেন তিনি। ইতঃপূর্বে নিরাপত্তা ব্যর্থতার কথা পাশ কাটিয়ে বলেন, ইউনিসক লেটেস্ট ৫জি চিপসেট যুক্ত জি৯ ফোনটি ৪৮ মাসের ফ্লোয়েন্সি ক্লেইম করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
