|
বাউফলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাউফল বালিকা বিদ্যালয়
মো. আল আমিন আকন, বাউফল
|
![]() বাউফলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাউফল বালিকা বিদ্যালয় প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল, "সততাই দুর্নীতিমুক্তির আসল কারণ"। এতে বাউফল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তর্ক-বিতর্কের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দুর্নীতির কুফল এবং সততার গুরুত্ব তুলে ধরে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনায়েত হোসেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাউফল বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেয় বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজ, আ. রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় এবং কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। বিতর্কের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন নিহার বিন্দু বিশ্বাস,সহকারী অধ্যাপক কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ
গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও তরুণদের ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
