ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরার ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করে
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Monday, 15 June, 2026, 9:32 PM

সাতক্ষীরার ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করে

সাতক্ষীরার ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করে

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১৫ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদক ও ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এই ওষুধ ও ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status