ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিরপুর ৬০ ফিটে অবৈধ ভবন নির্মাণে থামছেই না অনিয়ম, অভিযানের পরও ফের শুরু কাজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 8:58 PM

মিরপুর ৬০ ফিটে অবৈধ ভবন নির্মাণে থামছেই না অনিয়ম, অভিযানের পরও ফের শুরু কাজ

মিরপুর ৬০ ফিটে অবৈধ ভবন নির্মাণে থামছেই না অনিয়ম, অভিযানের পরও ফের শুরু কাজ

রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় সরকারি রাস্তা দখল করে নির্মাণাধীন একটি ভবনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। একাধিকবার প্রশাসনিক অভিযান ও কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও অভিযানের কিছুদিন পরই আবারও নির্মাণকাজ শুরু হওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি প্রায় ৮ ফুট রাস্তা দখল করে অনুমোদিত নকশা ও নির্মাণবিধি না মেনে ভবন নির্মাণের কাজ চলছিল। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ করা হয় এবং ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মিরপুর ৬০ ফিটে অবৈধ ভবন নির্মাণে থামছেই না অনিয়ম, অভিযানের পরও ফের শুরু কাজ

মিরপুর ৬০ ফিটে অবৈধ ভবন নির্মাণে থামছেই না অনিয়ম, অভিযানের পরও ফের শুরু কাজ


তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের অভিযান শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই পুনরায় নির্মাণকাজ শুরু করে ভবন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে অভিযোগকারী এস এম শাহজাহান পুনরায় রাজউককে অবহিত করলে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় নির্মাণাধীন ভবনের সামনে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন, প্রশাসনের উপস্থিতিতে কাজ বন্ধ থাকলেও পরে সুযোগ পেলেই পুনরায় নির্মাণকাজ শুরু করা হয়। ফলে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, জরিমানা ও কাজ বন্ধের নির্দেশ বাস্তবে কার্যকর না হওয়ায় সংশ্লিষ্টরা বারবার একই ধরনের অনিয়ম করে যাচ্ছে। তাদের মতে, পর্যাপ্ত নজরদারির অভাব এবং প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ের কারণেই অবৈধ নির্মাণ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না।

দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য নিয়মিত তদারকি, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং দখল হওয়া সরকারি রাস্তা উদ্ধার করে জনসাধারণের চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status