|
ডট নেটে হামলা ও লুটপাটের নিন্দা, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডট নেটে হামলা ও লুটপাটের নিন্দা, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি বুধবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এ সময়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। এটি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দেশের প্রযুক্তি খাত ও সেবা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, এ ধরনের ঘটনা বিনিয়োগকারীদের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং দেশের আইসিটি খাতের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাই দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিবৃতিতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, সেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, প্রযুক্তি খাতের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা দেশের সামগ্রিক উন্নয়ন ও ডিজিটাল অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে বলে সংগঠনটি উল্লেখ করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
