ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
শিবগঞ্জে নিষিদ্ধ পলিথিন রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা
সোহেল রানা,শিবগঞ্জ
প্রকাশ: Tuesday, 3 December, 2024, 4:12 PM

শিবগঞ্জে নিষিদ্ধ পলিথিন রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

শিবগঞ্জে নিষিদ্ধ পলিথিন রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদ রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় মহাস্থান বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এ সময় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দোকানে অবৈধ পলিথিন বিক্রি ও মজুদ রাখার অপরাধে মহাস্থান বাজারের জাহিদুর ইসলাম এর ২০ হাজার টাকা ও ইউসুফ আলীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আমরা কাজ করছি।সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে পলিথিনের ব্যবহার বন্ধ ও বিকল্প ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status