ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Monday, 17 August, 2026, 10:43 AM

দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। 

বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন আক্তার বেগম। এ সময় উপস্থিত ছিলেন, ভূমি সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, ওসি খন্দকার শাকের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গনি, পৌর বিএনপির সদস্য মো. রওশান আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিপন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় মৎস্য চাষিদের বিভিন্ন সমস্যা, মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পরে মৎস্য খাতে অবদান রাখা জন্য সফল তিনজন মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদের যথাযথ ব্যবহারের বিষয়ে জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status