|
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে : কাদের সিদ্দিকী
আমিনুল ইসলাম হাবিব, সখীপুর
|
![]() বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে : কাদের সিদ্দিকী গতকাল সোমবার বিকেলে স্থানীয় তালতলা চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যেকদিন গাড়ি খুললেই টাকার বস্তা পাওয়া যায়, মন্ত্রীরা চোর, চুরি করার জন্য তাদের নেতা বানাইয়া দেওয়া হয়। শেখ হাসিনা সব সময় কাইন্দা কাইন্দা বলতেন, 'আমি ভাত ও ভোটের অধিকার কায়েম করেছি। সব মানুষের অধিকার চুরি কইরা ভোটের অধিকার কায়েম করেছে।' তিনি আরও বলেন, 'সংসদ বাতিল হয়েছে, আজ উপজেলা ও পৌরসভা বাতিল করা হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা, রাষ্ট্র-পিতা। রাষ্ট্রপিতাকে বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম-পরিচয় থাকবে না। এজন্য ভেবে-চিন্তে বলবেন।' কাদের সিদ্দিকী বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দিয়ে রাখা হয়েছিল। কেউ কেউ আমাকে বলেছেন, জামাতের লোকেরা আপনার গাড়ি ভেঙেছে, আমার তো তা মনে হয় না, তারা আমার গাড়ী ভাঙতে পারে না। অনেকে বলেছেন, আপনি তো তারেক জিয়ার সমালোচনা করেন, তাহলে বিএনপির লোকেরা আপনার গাড়ি ভেঙেছে। আমি বলছি, 'বিএনপির লোকেরা আমায় গুরু বইলা মানে, ওস্তাদ বইলা মানে, রাস্তাঘাটে সালাম করে, বাড়িতে গেলে উইঠা পড়ে। আমি কী কইরা ভাববো, তারা গাড়ি ভাঙতে পারে!' উপজেলা কৃষক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র সানোয়ার হোসেন সজীব, বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সানোয়ার হোসেন মাস্টার, আলমগীর সিদ্দিকী, আশিক জাহাঙ্গীর প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
