ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নব-নিযুক্ত প্রশাসকের মতবিনিময়
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Monday, 19 August, 2024, 7:53 PM

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নব-নিযুক্ত প্রশাসকের মতবিনিময়

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নব-নিযুক্ত প্রশাসকের মতবিনিময়

আজ সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর নব যোগদানকৃত প্রশাসক ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন। 

সভায় তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি তার বক্তব্যে টিম ওয়ার্ক নিয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, যে যতক্ষণ দায়িত্ব আছেন ততক্ষণ জনগণের সেবার চেষ্টা করুন। 

মসিক প্রশাসক ৩ দিনের মধ্যে নগরের পরিচ্ছন্নতায় দৃশ্যমান পরিবর্তন আনা, মশক নিধন কার্যক্রম জোরদার, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম কার্যক্রম শেষ করা ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করেন। 

সভায় মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ,  প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status