আলহাজ্ব নুর আহমদ জেবুন্নেছা সুন্নিয়া দাখিল মাদ্রাসার ২৬ তম বার্ষিক সভা অনুষ্ঠিত
জাবের বিন রহমান আরজু, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 20 April, 2024, 6:32 PM
আলহাজ্ব নুর আহমদ জেবুন্নেছা সুন্নিয়া দাখিল মাদ্রাসার ২৬ তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া আলহাজ্ব নুর আহমদ জেবুন্নেছা সুন্নিয়া দাখিল মাদ্রাসার ২৬ তম বার্ষিক সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল (শুক্রবার) উপজেলার খাগরিয়া রসুলপুর মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান পালিত হয়। সকাল থেকে শুরু হয়ে মোট ৫টি অধিবেশনে ভাগ করে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাতে গিয়ে শেষ হয় সভা। এতে বয়ান করেন সাতবাড়িয়া গারাংগিয়া দরবারের পীর সাহেব মাওলানা শাহ আব্দুল হালিম, ধর্মপুর দরবারের পীর সাহেব আব্দুস শাকুর রায়হান আজিজি নকশবন্দি, মাওলানা আহমদ হোসেন আল কাদেরী, মাওলানা আহমদ রেজা নকশবন্দী, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মহিউদ্দিন মোহাম্মদ নোমান সহ খ্যাতনামা আলেমগণ। শেষ অধিবেশনে মাদ্রাসা কমিটির সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কুতুব উদ্দিন চৌধুরী, খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. আকতার হোসেন, চট্টগ্রাম মোর্তুজা ট্রান্সপোর্টের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আলমগীর, আজিজ গ্রপ চট্টগ্রামের জিএম মুহাম্মদ রফিকুল ইসলাম, আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল প্রফেসর রিদুয়ানুল হক, খাগরিয়া ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মু. নজরুল ইসলাম দুলাল, দাতা সদস্য মোঃ আব্দুল্লাহ, ব্যাংকার মোবিনুল হক খোকন, প্রবাসী মোঃ ইউসুফ, ব্যবসায়ী এসএম নেজামুদ্দিন মান্না, চাগাচর খন্দকার ফাউন্ডেশনের পরিচালক বোরহান রাব্বানী সহ আরো অনেকেই।
এ সময় আলোচকরা বলেন, দ্বীন প্রচারে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই দ্বীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা যায়। আর এসব দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতার মাধ্যমে সবার এগিয়ে উচিত। এ ছাড়াও বক্তারা ইসলামের সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করেন। মাদ্রাসা কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, এলাকার কৃতি সন্তান প্রফেসর মোঃ ইদ্রিস ১৯৯০সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন। এই পর্যন্ত ৫শতাধিক ছেলে মেয়ে এই মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়াশোনা করে যাচ্ছে। বিভিন্ন পরামর্শ সহ এতে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।