|
অনিবন্ধিত অনলাইন পত্রিকা বন্ধের বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() অনিবন্ধিত অনলাইন পত্রিকা বন্ধের বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী তিনি বলেন, ‘দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের ২১৩টি অনলাইন আছে আর রেজিস্টার্ড অনলাইন আছে ২১৩টি। অর্থাৎ মোট ৪২৬ অনলাইন আছে। এর বাইরে দরখাস্ত করেছে এমন, প্রক্রিয়াধীন আছে, সবগুলোর লিস্ট করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, এর বাইরে যত অনলাইন নিউজ পোর্টাল আছে, সেগুলো আপনাদের দাবি ছিল সব বন্ধ করে দেওয়া। সেগুলো আমরা সব বন্ধ করে দেব। দরখাস্ত করলে নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত খোলা থাকবে, নিবন্ধন না পেলে আবার বন্ধ করে দেওয়া হবে। তবে কবে এসব অনলাইন বন্ধ করা হবে সে বিষয়ে কিছু জানানি প্রতিমন্ত্রী। শনিবার ২০ এপ্রিল দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় গণমাধ্যম প্রতিনিধিদের মতামত নিয়ে প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন দ্রুত সময়ের মধ্যে পাস করার প্রত্যাশার কথা জানান তথ্য প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
