|
দোকান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() দোকান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ রবিবার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভা শেষে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে যেসব মার্কেট কর্তৃপক্ষ সোলার প্যানেল স্থাপন করতে চায়, তাদেরকে সরকার ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে। তবে সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্নমানের সোলার প্যানেল সরবরাহ বা স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি। সভায় বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। তাদের দাবি, দেশে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হয়। সাধারণ মানুষ এসব ঘটনাকে লোডশেডিং মনে করলেও সমিতির মতে, এর বড় অংশই বিদ্যুৎ সরবরাহের কারিগরি বিভ্রাট। বিজ্ঞপ্তিতে থাইল্যান্ডের উদাহরণ দিয়ে বলা হয়, দেশটিতে একজন গ্রাহক বছরে গড়ে একবার পাঁচ থেকে সাত মিনিটের বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন। অন্যদিকে বাংলাদেশে প্রতিদিন তিনবার বিভ্রাট হলে বছরে একজন গ্রাহককে ১ হাজার ৯৫ বার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রিপেইড বিদ্যুৎ মিটার নিয়েও সভায় আলোচনা হয়। সমিতির পক্ষ থেকে বলা হয়, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার পর গ্রাহকরা পুরো অর্থ দেখতে পান না। বিদ্যুতের ব্যবহার ছাড়াও পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ, ভ্যাটসহ বিভিন্ন খাতে টাকা কেটে নেওয়ায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হচ্ছে। মিটারের ভাড়া বাতিল করা হলেও এ সংক্রান্ত পরিপত্র না থাকায় কোথাও কোথাও এখনো মিটার ভাড়া কাটা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এ অবস্থায় মোবাইল ফোনে রিচার্জের মতো প্রিপেইড মিটারে গ্রাহক যত টাকা রিচার্জ করবেন, মিটারে যেন সেই পুরো অর্থই প্রদর্শিত হয়—এমন প্রস্তাব দেয় সমিতি। অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়ের প্রস্তাবটিও মন্ত্রী গ্রহণ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া বিদ্যুৎ গ্রাহকদের সার্ভিস লাইনের তার চুরির বিষয়টি সভায় তুলে ধরে সমিতি। তাদের অভিযোগ, বিভিন্ন এলাকায় শত শত গ্রাহকের বাসা ও প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরি হচ্ছে। এতে গ্রাহকদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলে মন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
জবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত, সেরা ১০ শিক্ষার্থী নির্বাচিত
