সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুরের জন্মদিন পালন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 July, 2023, 12:38 PM
সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুরের জন্মদিন পালন
১২ জুলাই রাত ৮ টায় তুষারধারা আবাসিক এলাকায় তুষারধারা যুব ফোরামের উদ্যোগে তুষারধারা ইউনিট আওয়ামী লীগের দীর্ঘ দিনের সভাপতি, তুষারধারা কল্যান সমিতির সাবেক যুগ্ন সম্পাদক, চলমান সিনিয়র সহ সভাপতি, তুষারধারা যুব ফোরামের প্রধান নির্বাচন কমিশনার জাতির শ্রেষ্ঠ সন্তানের একজন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুরের জন্মদিন উপলক্ষে যুব ফোরামের অন্যতম উপদেষ্টা কদমতলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর উদ্যোগে যুব ফোরামের সাবেক নির্বাচিত সভাপতি নীরব মিয়া,ফোরামের সিনিয়র সভাপতি আমিনুল ইসলাম শামিম,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ভুইয়া,আমির হোসেন সহ এক ঝাক ছাত্র ও যুবকদের সমন্বয়ে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়, সকলে মিলে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে আব্দুন নুর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে সবাইকে একসাথে মিলেমিশে চলার পরামর্শ দেন। এই সময় তিনি এই এলাকার প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ ধন্যবাদ ও মজিবর রহমান সরদার সহ পরলোক গত সবার রুহের মাগফেরাত কামনা করেন।