ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে গেলেন শাকিব, ছেলেকে নিয়ে উড়াল দিলেন অপু বিশ্বাসও
প্রকাশ: Friday, 14 July, 2023, 1:03 AM

যুক্তরাষ্ট্রে গেলেন শাকিব, ছেলেকে নিয়ে উড়াল দিলেন অপু বিশ্বাসও

যুক্তরাষ্ট্রে গেলেন শাকিব, ছেলেকে নিয়ে উড়াল দিলেন অপু বিশ্বাসও

বাংলাদেশের পর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। এ কারণে বর্তমানে সেখানে অবস্থান করছেন শাকিব। এরইমধ্যে বুধবার হঠাৎ করেই ছেলে আবরাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বুধবার রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন তিনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই। হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন সেটি জানায়নি এই নায়িকা।

তবে জানা গেছে, মার্কিন মুলুকে কয়েকটি স্টেজ শোতে অপুর অংশ নেওয়ার কথা রয়েছে।

ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা। এসময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সেই সঙ্গে জানান, এটি ছেলে আব্রাম খান জয়ের এটি প্রথম আমেরিকা সফর।

এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘লালশাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও দিলরুবা দোয়েল।

অন্যদিকে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ মুক্তি পায় এই ঈদে। বেশ সাফল্যও পায়। দেশে সাফল্যের পর গত ৭ জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেটের সাঁইত্রিশটি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’। প্রথম ৩ দিনে সিনেমাটি ৪৪ হাজার ডলার গ্রস করেছে এবং এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ ওপেনিং।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status