ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ছুটির দিনে জমজমাট আইডিবি মেলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 January, 2023, 8:40 PM

ছুটির দিনে জমজমাট আইডিবি মেলা

ছুটির দিনে জমজমাট আইডিবি মেলা

আজ শুক্রবার ৬ জানুয়ারি ২০২৩ চলছে ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ এর ৯ম দিন। শুক্রবার ছুটির দিন হওয়াতে মেলাতে সকাল থেকে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। তাদের সমাগমে মেলা প্রাঙণ মুখোরিত। বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) এর আয়োজনে দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা চলবে ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। অর্থাৎ আর মাত্র ১ দিন বাকি। আগামীকাল শনিবার মেলার পর্দা নামবে।

রাজধানীর আগারগাঁও এর আইডিবি ভবনে ‘প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে’ স্লোগানে মেলা প্রতিদিনের মতো ১০টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়। তবে মেলাতে প্রতিদিনের মতো আজও নানা ধরনের আয়োজন ছিল। দেশসেরা ইউটিউবারদের উপস্থিতি মেলায় আসা দর্শনার্থীদের বেশ উৎসাহিত করে তোলে। তারা তাদের ভক্তদের সঙ্গে কথা বলেন, সেলফি তোলেন এবং প্রযুক্তিপণ্য নিয়ে নানা ধরনের আলোচনা করেন।

ছুটির দিনে অনেকে আইডিবির মেলাতে আসে কম্পিউটার ও ল্যাপটপ কিনতে। অনেকে নিজের কম্পিউটার আপগ্রেড করার জন্যও নিয়ে আসেন। অনেকে টুকিটাকি প্রয়োজনী প্রযুক্তিপণ্যের খোঁজে এবং কিনতে মার্কেটে ভিড় করেন। মেলার শেষ দিকে আইডিবি মার্কেটে এবং প্যাভিলন ও স্টলে আরো বাড়তি অফার-উপহারের হিরিক পড়েছে। ব্র্যান্ডগুলো থেকে পণ্য কিনলে নিশ্চিত উপহার মিলছে। তাই শীত উপেক্ষা করেও মেলাতে আসছে সকাল থেকে নানা শ্রেণি পেশার মানুষ ।

আয়োজকরা জানান, এবারের ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের ৬টির (আসুস, ডেল, গিগাবাইট, এইচপি, লেনেভো এবং লজিটেক) প্যাভিলন রয়েছে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন ছাড়াও পার্টিসিপেন্ট হিসেবে স্টলে রয়েছে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারগেট কমিউনিকেশন লিমিটেড, সিকিউরিটি ডিভাইস শিমো, কন্সালটেন্সি ফার্ম এএইচজেড অ্যাসোসিয়েট এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার বিশ্বমানের দোয়েল ল্যাপটপ। মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে এমএসআই এর সৌজন্যে গেমিং কম্পিটিশন, এক্সপি-পেন এর সৌজন্যে চিত্রাংকন প্রতিযোগিতা, টেন্ডা রাউটার সৌজন্যে ফটোগ্রফি কম্পিটিশন।

প্যাভিলন, স্টল এবং মার্কেটে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মুখরিত পরিবেশ। মেলার ৯ম দিন হলেও কেনাকাটায় আর মেলা ঘুরে দেখতে ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহের কমতি নেই। কম্পিউটার ও ল্যাপটপ কিনতে আসা ক্রেতারা নিজের পছন্দমতো পণ্য দেখে-শুনে যাচাই করে নিতে পারছেন। এছাড়া আইডিবির দোকানগুলোতেও দিচ্ছে নানা ধরনের অফার। শিক্ষার্থীদের ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ রয়েছে বিশেষ সুবিধা। কোনো কিছু না কিনেও শুধু মাত্র আইডি কার্ড দিয়ে র‌্যাফেল ড্রতে অংশ নিতে পারছে শিক্ষার্থীরা।

‘মেট্রোরেলের গতিতে কেনাকাটা হবে তুড়িতে’ বিষয়টি মাথায় রেখে মেলা চলাকালীন সময়ে ক্রেতাদের জন্য রয়েছে সকল পণ্যের উপর আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার। এছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে র‌্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status