ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
ক্যাটি পেরিকে বিলাসবহুল ভ্রমণে নিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 November, 2026, 12:19 PM

ক্যাটি পেরিকে বিলাসবহুল ভ্রমণে নিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ক্যাটি পেরিকে বিলাসবহুল ভ্রমণে নিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

প্রেমের সম্পর্ক ঘিরে আলোচনার পর এবার ইউরোপ ভ্রমণে নতুন করে খবরের শিরোনাম হয়েছেন মার্কিন পপ তারকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিলাসবহুল সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেস ট্রেনে এক রাত কাটিয়েছেন তারা। এ ভ্রমণে খরচ হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য টাইমসের তথ্য অনুযায়ী, ট্রেনটির একদিকে যাত্রার ভাড়া প্রায় ১ লাখ ৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। বিশ্বের অন্যতম বিলাসবহুল এই ট্রেনে তাদের ভ্রমণ ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

ট্রেনটির সবচেয়ে বিলাসবহুল ব্যক্তিগত স্যুইটগুলোর একটি ‘ল্য অবজারভেতোয়ার’ বেছে নিয়েছিলেন ক্যাটি ও ট্রুডো। বিশেষ এই রেলকোচে রয়েছে শোবার ঘরের প্রত্যাহারযোগ্য কাচের ছাদ, যেখান থেকে বিছানায় শুয়েই আকাশ দেখা যায়। পাশাপাশি রয়েছে ব্যক্তিগত লাইব্রেরি, বসার ঘর, আলাদা টি রুম ও মার্বেল পাথরে তৈরি প্রক্ষালনকক্ষ।

স্যুইটটিতে বিলাসবহুল বাথটাবের পাশাপাশি রঙিন কাচের জানালা রয়েছে। সেখান থেকে ট্রেন চলার পথে ইউরোপের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। বসার ঘরে রয়েছে ভিনাইল রেকর্ডের সংগ্রহ, যা প্রয়োজনে খাবার ঘর হিসেবেও ব্যবহার করা যায়।

ভ্রমণের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ক্যাটি পেরি। একটি ছবিতে তাকে বাথটাবে সময় কাটাতে দেখা গেছে। অবকাশে দুজনকে তাস ও বোর্ড গেম খেলতেও দেখা যায়।

ভ্রমণে ক্যাটির পরনে ছিল শ্যাম্পেন রঙের সিল্ক ও লেসের মিনিড্রেস এবং সাদা পয়েন্টেড হিল। নতুন ববছাঁট চুলের স্টাইলকে ইউরোপে প্রথমবারের মতো তুলে ধরার বিষয়টি মজা করে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে, ট্রুডো পরেছিলেন সাদা টাক্সেডো।

২০২৫ সালের জুলাইয়ে প্রথম তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। পরে মন্ট্রিয়লে ক্যাটির লাইফটাইমস ট্যুর কনসার্টে উপস্থিত হন ট্রুডো। প্রায় তিন মাস পর ক্যালিফোর্নিয়ার উপকূলে ক্যাটির প্রমোদতরিতে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়।

প্যারিসে ক্যাটির জন্মদিন উদ্‌যাপনের সময় হাত ধরে ঘোরার দৃশ্য প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়। এবার ইউরোপের বিলাসবহুল ট্রেনে একান্ত অবকাশ সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: দ্য টাইমস, যুক্তরাজ্য

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status