ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
অনন্তের বিরুদ্ধে মামলা করছেন সেই ইরানি পরিচালক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 August, 2022, 11:58 PM
সর্বশেষ আপডেট: Friday, 19 August, 2022, 12:05 AM

অনন্তের বিরুদ্ধে মামলা করছেন সেই ইরানি পরিচালক

অনন্তের বিরুদ্ধে মামলা করছেন সেই ইরানি পরিচালক

এবার নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ‘দিন : দ্য ডে’র ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। আজ ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। সেই পোস্টে অনন্ত জলিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুর্তজা।


তিনি লিখেছেন, ‘দিন : দ্য ডে’ সিনেমা নিয়ে শুরুতে যে চুক্তি ছিল, তার কিছুই রক্ষা করেননি অনন্ত জলিল। এই সিনেমায় মুর্তজার অর্ধেক প্রোডাকশন জলিল নষ্ট করে নিজের মতো করে সিনেমা বানিয়েছেন। নিজেকে এ সিনেমার প্রধান প্রযোজক বলে দাবি তার।


মুর্তজা অতাশ জমজম জানান, গত চার বছর ধরে নিজের অংশের টাকা ফেরত দিতে মুর্তজা অনেক অনুরোধ করেছেন জলিলকে, কিন্তু জলিল টাকা ফেরত দেননি, কোনও যোগাযোগও করেননি বলে দাবি তার। এখন আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে মামলার দারস্থ হচ্ছেন এই ইরানি পরিচালক।


যদিও এ বিষয়ে এখনো অনন্ত জলিলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় ‘দিন : দ্য ডে’। এ সিনেমায় অনন্ত জলিলের নায়িকা তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকা বলে দাবি অনন্তের। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status