ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
কেরানীগঞ্জে স্ত্রীর গলা কেটে পালিয়েছেন স্বামী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 18 May, 2022, 1:02 AM

কেরানীগঞ্জে স্ত্রীর গলা কেটে পালিয়েছেন স্বামী

কেরানীগঞ্জে স্ত্রীর গলা কেটে পালিয়েছেন স্বামী

ঢাকার কেরানীগঞ্জে রেশমা (৩০) নামে এক নারীকে গলাকেটে হত্যার করে তার স্বামী নুর ইসলাম (৪০) পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ মে) উপজেলার কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকার মাসুদ হাজীর ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

নিহত রেশমা বরিশালের মুলাদী থানার চর পদ্মা গ্রামের সোলাইমান সিকদারের মেয়ে। তার স্বামী নুর হোসেন শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বানিঘাটা গ্রামের মজিবুর মোল্লার ছেলে।

পুলিশ জানিয়েছে, তিন মাস আগে রেশমা বেগমের সঙ্গে তার স্বামী নুরুল ইসলামের ছাড়াছাড়ি হয়ে গেছে। ঈদের পর রেশমা গ্রামের বাড়ি থেকে এসে বরিশুরে তার মা আয়েশা বেগমের ভাড়া বাসায় ওঠেন। পরে নুর ইসলাম রেশমা ও তার মা আয়েশা বেগমের সঙ্গে পুনরায় সম্পর্ক তৈরি করে শাশুড়ির বাড়িতে কয়েক দিন থাকেন। মঙ্গলবার নুর ইসলাম দুপুর ১২টার দিকে রেশমাকে কৌশলে বরিশুর এলাকায় নিজের মেসে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।

নিহতের ছেলে আলামিন (১০) জানায়, দুপুরে তার বাবা নুর ইসলাম তার নানার ভাড়া বাসায় এসে বলেন ‘তোমার মা বাইরে চলে যেতে চায় তাই রুমে তালা দিয়ে রেখে এসেছি। তোমরা গিয়ে তোমার মার খবর নাও।’ পরে সেখানে গিয়ে রক্ত দেখে নানিকে সঙ্গে নিয়ে দরজা খুলে মায়ের মরদেহ দেখতে পাই।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, বরিশুর এলাকায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রবাস ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি স্ত্রীকে হত্যা করে ১০ বছরের ছেলেকে খবর দিয়ে পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতলের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status