ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
যে স্বভাবগুলো থাকলে কখনোই ধনী হতে পারবেন না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 May, 2022, 9:09 PM

যে স্বভাবগুলো থাকলে কখনোই ধনী হতে পারবেন না

যে স্বভাবগুলো থাকলে কখনোই ধনী হতে পারবেন না

পরিশ্রম ও অধ্যাবসায় থাকলে কঠিন কাজকেও সহজ করা সম্ভব। যেমন তেমনভাবে আপনি টাকা রোজগার করতেই পারেন, তবে ধনী হওয়া খুব সহজ কিছু না।  দেখা গেলো আপনার আয় খুব ভালো। প্রতি মাসে সবকিছু করার পরও হাতে মোটা টাকা থাকার কথা। তবে সবমিলিয়ে কিছুতেই যেন টাকা থাকছে না।

দিনের পর দিন কষ্ট করে উপার্জন করেও অভাব মিটছে না। কীভাবে এই দশা কাটিয়ে ছন্দে ফিরবে আপনার পকেট ও ব্যাংক ব্যালান্স? এজন্য প্রথমে নিজেকে নিয়ে ভাবুন। মূলত নিজের কিছু স্বভাবই আপনার ধনী না হতে পারার কারণ। চলুন তবে জেনে নেই সেই স্বভাবগুলো :


অনলাইন কোর্সগুলি আপনার ভাবার চেয়ে বেশি মজাদার হতে পারে

# আপনি মনে মনে প্রথম থেকেই বিশ্বাস করেন যে জীবনে যাই হোক, কখনো ধনী হতে পারবেন না। এই মনোভাব আপনার ধনী হওয়ার ক্ষেত্রে অন্যতম বাধা।

# বেশ কিছুদিন রোজগার করা শুরু করলেও এখনো আপনি কোনো কিছুতে বিনিয়োগ করেননি। এভাবে ধনী হওয়া সম্ভব নয়।

# আপনি নিজের কাজটুকু করেই থেমে যান। তার ভিত্তিতে টাকা রোজগার করতে চান। আর যারা ধনী তারা জানেন কোথায় কতটুকু খাটলে বেশি রোজগার হবে। সবকিছু বুঝে নিয়ে তবেই পা বাড়ান।

# আপনি কীভাবে সঞ্চয় করবেন সেটা নিয়ে বেশি ভাবেন, কীভাবে রোজগার বাড়াবেন সেদিকে আপনার কোনো খেয়াল নেই।

# আপনি সবসময় সস্তা থেকে দামী এমন জিনিস কিনে বাড়ি ভর্তি করেন যা রক্ষণাবেক্ষণের ক্ষমতা আপনার নেই।

# নিজে যেখানে স্বাচ্ছন্দ সেই কাজই করে যাচ্ছেন, নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে ঝুঁকি নিতে আপনি রাজি নন। এমন করলে আর যাই হোক বড়লোক হতে পারবেন না।

# পরিবারের অন্যদের স্বপ্নপূরণ অবশ্যই করবেন তবে তার মানে এটা নয় যে নিজের স্বপ্নকে আত্মাহুতি দেবেন। নিজের স্বপ্নকে বলিদান করলে জীবনে টাকা ও সুখ কোনোটাই পাবেন না।

# আপনি কোনো কিছু বুঝে ওঠার আগেই খরচ করেন। এর পাশাপাশি যতটুকু আপনার সঞ্চয় করা উচিত তা না করে আগে খরচ করেন এবং পরে যদি কিছু বাঁচে তাহলে তা সঞ্চয় করেন।

# আপনি কীভাবে, কতোটা উপার্জন করতে পারেন, সেই বিষয় আপনার কোনো ধারণা বা লক্ষ্য নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status