ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
র‍্যাব ও পুলিশের মধ্যে মারামারি, আহত ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 18 May, 2022, 1:05 AM

র‍্যাব ও পুলিশের মধ্যে মারামারি, আহত ৪

র‍্যাব ও পুলিশের মধ্যে মারামারি, আহত ৪

ফেনীর পরশুরাম উপজেলার ডাকবাংলা মোড়ে র‍্যাব ও পুলিশ সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকবাংলা মোড়ে তল্লাশির সময় র‍্যাব ও পুলিশ সদস্যরা সাদা পোশাকে থাকায় কেউই কাউকে চিনতে পারেননি। এ সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন- পুলিশের এএসআই রেজাউল ও মো. ইব্রাহিম, পুলিশ সদস্য নুরনবি ও মাহবুব।

জানা গেছে, সাদা পোশাকে সুবার বাজার থেকে র‍্যাবের একটি গাড়ি ফেনীর দিকে যাওয়ার পথে পরশুরাম ডাকবাংলা মোড়ে সিগনাল দেয় পরশুরাম থানা পুলিশ। এক পর্যায়ের তাদের মধ্যে বাগবিতণ্ডা হলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় মারামারি করে ওই চারজন আহত হন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইয়াছিন আলাউদ্দিন ডালিম জানান, দুই পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, কোনো ধরনের মারামারির ঘটনা ঘটেনি। ভুল-বোঝাবুঝি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status