লিভ-ইন করতেন পল্লবী, মৃত্যুর ঘণ্টাখানেক আগেও সামাজিকমাধ্যমে ছিলেন সক্রিয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 May, 2022, 11:46 AM
লিভ-ইন করতেন পল্লবী, মৃত্যুর ঘণ্টাখানেক আগেও সামাজিকমাধ্যমে ছিলেন সক্রিয়
ফ্ল্যাট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে কলকাতার বাংলা সিরিয়ালের অভিনেত্রী পল্লবী দে’র। সকালে গড়ফার আবাসন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এমন রহস্যজনক মৃত্যুর পর নানান তথ্য উঠে আসছে গণমাধ্যমে। কলকাতার গড়ফার একটি ভাড়া ফ্ল্যাটে নিজের প্রেমিকের সঙ্গে থাকতেন পল্লবী।
প্রাথমিক তদন্ত সেরে পুলিশ জানিয়েছে, বিছানার চাদর দিয়ে পল্লবীর গলায় ফাঁস লাগানো ছিল। তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়। কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি।এমনকি মৃত্যুর ঘণ্টাখানেক আগেও সামাজিকমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি।জানা গেছে, গত দেড় মাস ধরে এক যুবকের সঙ্গে কলকাতার গড়ফা এলাকায় বসবাস করতেন পল্লবী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে বিয়ে করেননি। এর আগে তারা হাওড়ায় থাকতেন। রোববার (১৫ মে) সকালে সিগারেট খেতে বাইরে গিয়েছিলেন পল্লবীর সঙ্গী।
এরপর ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান। তাৎক্ষণিক পুলিশে খবর দেন তিনি। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এছাড়া ভাবতীয় বিভিন্ন গনমাধ্যমে বলা হয়েছে, শনিবার থেকে পল্লবী ও তার সঙ্গীর মধ্যে কয়েকবার কথাকাটাকাটি হয়েছিল। তবে কী নিয়ে কথা কাটাকাটি হয়, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পল্লবী দে। একাধিক চ্যানেলের একাধিক সিরিয়ালের মুখ ছিলেন তিনি।প্রেমিকসহ নতুন ফ্ল্যাটে ভাড়া আসার এক মাসও হয়নি, তার আগেই এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।