ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
নাম বদলালেন চিত্রনায়িকা মাহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 May, 2022, 11:42 AM

নাম বদলালেন চিত্রনায়িকা মাহি

নাম বদলালেন চিত্রনায়িকা মাহি

সিনেমায় এসে নাম বদলানো যেন একটি স্বাভাবিক ঘটনা। এমনকি ভক্তরা জানতেই পারে না যে নায়িকার আসল নাম কী ছিল। বাংলা চলচ্চিত্রের শুরু থেকেই তারকাদের নাম পাল্টানোর প্রবণতা দেখা যায়। সেই ধারাবাহিকতায় শারমিন আক্তার নিপা চলচ্চিত্রে এসে হয়ে যান মাহিয়া মাহি।

শুরুতে তার ব্যক্তিগত ফেসবুক আইডির নাম ছিল ‘মাহিয়া শারমিন আক্তার নিপা’। এরপর তিনি ‘মাহিয়া মাহি’ নামেই আইডিটি ব্যবহার করছিলেন। কিন্তু গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিব (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার)-এর সঙ্গে বিয়ের পর ফেসবুকে নিজের নাম বদলে ‘মাহিয়া সরকার মাহি’ দেন তিনি। অর্থাৎ স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবী যোগ করেন মাহি। সেই নামটিও পরিবর্তন করা হয়েছে। তবে পুরোপুরি নয়, আংশিক। ফেসবুকে নায়িকার নতুন নাম ‘মাহিয়া মাহি সরকার’।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন নায়িকা মাহি। এরপর স্বামীকে নিয়ে ওমরাহ করতেও গিয়েছিলেন তিনি। এর আগে মাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন। ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দেন এই নায়িকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status