ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
সাংবাদিককে গালি দেওয়া ছাত্রলীগের সেই নেত্রী শাস্তি পাচ্ছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 May, 2022, 11:50 AM

সাংবাদিককে গালি দেওয়া ছাত্রলীগের সেই নেত্রী শাস্তি পাচ্ছেন

সাংবাদিককে গালি দেওয়া ছাত্রলীগের সেই নেত্রী শাস্তি পাচ্ছেন

বিবাহিত হয়েও ছাত্রলীগের পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে সাংবাদিককে গালিগালাজ করা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ৷

রোববার (১৫ মে) এমনটি জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়৷

তিনি বলেন, সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কখনোই কাম্য নয়। আমরা তার এ কাজের সাপোর্ট দিচ্ছি না। আমরা তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। বিষয়টি সাংবাদিকদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

সম্মেলনের ২ বছর ৯ মাস পর ১৩ মে রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন সুস্মিতা বাড়ৈ। তিনি বিবাহিত হয়েও এ পদ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ অভিযোগের বিষয়ে মন্তব্য চাওয়ায় জাগো নিউজের সংবাদকর্মীকে অকথ্য ভাষায় গালাগাল করেন সুস্মিতা বাড়ৈ। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কেউ ছাত্রলীগের পদ পাওয়ার সুযোগ নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status