ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোলাপগঞ্জে টিলা ধ্বসে ঘুমের মধ্যেই প্রাণ গেল সাবেক শিক্ষক অপুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 May, 2022, 12:28 PM

গোলাপগঞ্জে টিলা ধ্বসে ঘুমের মধ্যেই প্রাণ গেল সাবেক শিক্ষক অপুর

গোলাপগঞ্জে টিলা ধ্বসে ঘুমের মধ্যেই প্রাণ গেল সাবেক শিক্ষক অপুর

গোলাপগঞ্জে টিলা ধ্বসে ঘুমের মধ্যেই প্রাণ হারিয়েছেন সাবেক শিক্ষক বর্তমান এনজিও কর্মী অপু পাল। শনিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার লক্ষনাবন্দ ইউপির চক্রবর্তী গ্রামের ডা. নকুল পালের ছেলে কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরে তিনি শিক্ষকতা পেশা ছেড়ে বেসরকারি সংস্থা (এনজিও) আশা-তে চাকুরী নেন এবং বর্তমানে তিনি আশাতেই কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ভাইও গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, তাদের বসতঘরের পাশেই টিলা রয়েছে। গত দুদিনের অব্যাহত বৃষ্টিতে শনিবার ভোর রাতে টিলা ধ্বসে পড়ে। এতে ঘরের দেয়াল ভেঙে মাটি চাপা পড়ে ঘুমের মধ্যেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় তার ছোট ভাইও গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে তাদের ঘর থেকে বের করা হলেও তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার ছোট ভাইকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status