ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনুশীলনে সাকিব, বাংলাদেশ শিবিরে স্বস্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 May, 2022, 12:24 PM

অনুশীলনে সাকিব, বাংলাদেশ শিবিরে স্বস্তি

অনুশীলনে সাকিব, বাংলাদেশ শিবিরে স্বস্তি

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

জানা গেছে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (১৪ মে) সকাল ১০টায় প্রবেশ করেন সাকিব এবং সোয়া ১০টার দিকে অনুশীলন শুরু করেন তিনি। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

রাত পোহালেই শুরু সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে বাংলাদেশের সব লাইমলাইট সাকিবের দিকে। তিনি কি খেলবেন নাকি খেলবেন না এমন প্রশ্ন চট্টগ্রামের সাগরিকার পাড় ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশে।

জানা গেছে, শেষ দিনের অনুশীলনে কোচ টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে সাকিব। এমনকী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও উপস্থিত রয়েছেন সশরীরে।

ডিপিএল খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্র ফিরে যান সাকিব। সোমবার (৯ মে)  যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর কোভিড প্রটোকল অনুযায়ী মঙ্গলবার (১০ মে) তার করোনা টেস্ট করা হয়। সেখানেই পজিটিভ হন তিনি। করোনা পজিটিভ হওয়ায় চট্টগ্রাম টেস্টের দলে সাকিবকে পাওয়া যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই অনিশ্চয়তা কিছুটা হলেও কেটে যায় শুক্রবার দুপুরেই। জানা যায়, করোনা থেকে সেরে উঠেছেন সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বেশ কয়েকটি দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। তাসকিনের পর ইনজুরির কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। শরিফুলকে নিয়েও আছে অনিশ্চয়তা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিট থাকা সাপেক্ষে) এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status