ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তৃষ্ণার্ত কোবরা পানি পান করছে গ্লাসে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 May, 2022, 12:19 PM

তৃষ্ণার্ত কোবরা পানি পান করছে গ্লাসে!

তৃষ্ণার্ত কোবরা পানি পান করছে গ্লাসে!

একটি কালো কোবরা, একজন ব্যক্তির হাতে রাখা গ্লাসের পানিতে চুমুক দিচ্ছে। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পৃথিবীতে সাপ প্রজাতির মধ্যে কোবরা সবচেয়ে বেশি বিষধর। দক্ষিণ-পূর্ব এশিয়াতে এটি পাওয়া যায়। ভারতে এই প্রজাতির কিং কোবরার প্রায়শই দেখা মেলে।

ভারতের আইএফএস কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একটি বানর এবং কয়েকটি হাঁসের বাচ্চা তরমুজ ভাগ করে খাচ্ছে। এরপর এনসিসুকুমার নামের একটি অ্যাকাউন্ট থেকে ওই সাপের ভিডিওটি পোস্ট করা হয়। এতে দেখা যায়, কোবরাকে পানি পান করাচ্ছেন এক ব্যক্তি।

ভিডিওটি পুরোনো। গত আগস্টে এটি সুশান্ত নন্দের পোস্টের কমেন্টে পোস্ট করা হয়। কিন্তু এটি আবার ভাইরাল হচ্ছে কারণ এখন গ্রীষ্মের মৌসুম এবং লোকেরা একটি তৃষ্ণার্ত কোবরাকে পানি পান করার দৃশ্য দেখার আশা করতেই পারেন। যদিও প্রচণ্ড গরমে নিজেকে ঠান্ডা রাখতে প্রতিটি প্রাণীর জল পান করাটা স্বাভাবিক।

কিং কোবরা কিংবা শঙ্খচূড়, রাজ গোখরা পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ। যার দৈর্ঘ্য সর্বোচ্চ ৫ দশমিক ৬ মিটার (১৮ দশমিক ৫ ফুট) পর্যন্ত হতে পারে। এটি মূলত দক্ষিণ এশিয়ার বনাঞ্চলজুড়ে বসবাস করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status