ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোচিং না করায় শিক্ষার্থীর ওপর বর্বরতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 May, 2022, 11:52 AM

কোচিং না করায় শিক্ষার্থীর ওপর বর্বরতা

কোচিং না করায় শিক্ষার্থীর ওপর বর্বরতা

শিক্ষকের কাছে কোচিং না করায় সাতক্ষীরার নলতা আইএইচটির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। শুক্রবার রাত দশটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা আইএইচটির একটি কক্ষে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম সোলায়মান হোসেন। তিনি অভিযোগ করেন,  তাকে নাহিদ ও রশিদ কলেজের চারতলায় একটি কক্ষে নিয়ে যায়। সেখানে আটকে জিআই পাইপ দিয়ে শরীরের স্থানে বেধড়ক পেটানো  হয়। মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে। নির্যাতনের শিকার সোলায়মান পটুয়াখালীর বাউফল উপজেলার মোহাম্মদ হানিফের ছেলে। তিনি আইএইচটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সোলায়মানের সহপাঠী রিপন জানান, রেডিওলজি বিভাগের শিক্ষক সাইদ হাসানের নির্দেশে রাত ১০টার দিকে সোলায়মানকে ডেকে নিয়ে যায় নাহিদ, রশিদ ও রানা। তাদের মধ্যে নাহিদ ও রশিদ আইএইচটির ছাত্র এবং রানা ম্যাটসের ছাত্র। সেখানে নিয়ে রড দিয়ে পিটিয়ে মাখা ফাটিয়ে দেয়
বিজ্ঞাপন
সারা শরীরে নির্দয়ভাবে পেটায়। পরে আমরা উদ্ধার করে তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। কালীগঞ্জ থানার ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status