ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
পাঁচটা পাখি লুকিয়ে রয়েছে এই গাছের ডালে, খুঁজে বের করুন তো দেখি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 April, 2022, 1:40 PM

পাঁচটা পাখি লুকিয়ে রয়েছে এই গাছের ডালে, খুঁজে বের করুন তো দেখি

পাঁচটা পাখি লুকিয়ে রয়েছে এই গাছের ডালে, খুঁজে বের করুন তো দেখি

পাঁচটা পাখি লুকিয়ে রয়েছে এই গাছের ডালে। আপনাকে সেই পাখিগুলিকে খুঁজে বের করতে হবে। খুব ভাল করে ছবিটা একবার লক্ষ্য করে দেখুন।

আজকাল অপ্টিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলি নেটপাড়ার লোকজনকে মোহিত করছে। বুঁদ করে রাখছে পাজ়ল সলভ করার খেলায়। ছবিতে রয়েছে এক, আর আপনি ভাবছেন এক। সঠিক উত্তরটা আবার আপনারই ব্যক্তিত্ব তুলে ধরছে। কখন আবার তুলে ধরছে আপনার জীবনের আলো আঁধারির দিকগুলো। আপনি যদি এমনই অপ্টিক্যাল ইলিউশনের ছবিগুলো ভালবাসেন, তাহলে আপনার জন্য আর একটি সারপ্রাইজ় রয়েছে। একটা গাছের মধ্যে লুকিয়ে রয়েছে অনেককটা প্রাণী। আপনাকে বের করতে হবে, কোন কোন প্রাণী রয়েছে। এই ছবিটাও ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে।

আপাত দৃষ্টিতে এই ছবিটা দেখে আপনার মনে হতে পারে, সামান্য একটা গাছের ছবি। কিন্তু খুব ভাল করে যদি ছবিটা লক্ষ্য করেন, তাহলেই আপনার চোখে ধরা দেবে অন্য কিছু। গাছের প্রতি ডালে লুকিয়ে রয়েছে পাঁচটি প্রাণী। আপনি কি তাদের খুঁজে পাচ্ছেন?

পারলেন না, তাই তো? তাহলে চলুন আমরাই আপনাকে একটু সাহায্য করি। গাছের এই ছবিটা যদি আপনি একটু খুঁটিয়ে লক্ষ্য করেন, তাহলে দেখবেন গাছটির প্রতিটা ডালে তৈরি হয়েছে পাখির আকৃতি। আরও ভাল করে যদি ছবিটা দেখেন, তাহলে আপনার নজরে আসবে কিছু প্রাণীর চোখ।

এই গাছটির আঁকাবাঁকা ডালগুলির মধ্যে পাখিগুলিকে এমন ভাবেই ছদ্মবেশ ধারণ করানো হয়েছে, যা দেখে অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু আসল জিনিসটা ধরা খুবই কষ্টকর। এই ছবিটিতে আসলে পাঁচটি পাখি ধরা দেবে আপনার চোখে।



পাঁচটা পাখি লুকিয়ে রয়েছে এই গাছের ডালে, খুঁজে বের করুন তো দেখি

পাঁচটা পাখি লুকিয়ে রয়েছে এই গাছের ডালে, খুঁজে বের করুন তো দেখি

এবার আসল ছবিটা দেখুন। পাঁচটা পাখি দেখতে পেলেন তো? এই অপ্টিক্যাল ইলিউশনটি আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন। দেখুন তাঁরা ছবির এই ধাঁধাটির উত্তর দিতে পারেন কী না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status