হেলিও এ২২ এআরএম কর্টেক্স এ৫৩ প্রসেসরের ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) অপারেটিং সিস্টেম। থাকছে ২ গিগাবাইট এলপিডিডিআরফোরএক্স র্যাম। অভ্যন্তরীণ মেমোরি ৩২ গিগাবাইট, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ ট্রিপল অটোফোকাস ক্যামেরা। ১/৩.০৬ ইঞ্চির সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
স্মার্টফোনটিতে দীর্ঘসময় ব্যাকআপের জন্য ব্যবহৃত হয়েছে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, কাস্ট স্ক্রিন, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে আছে এক্সিলারোমিটার (থ্রিডি), জিপিএস, এ-জিপিএস, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি। ফোনের সুরক্ষায় রয়েছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।