|
গলাচিপায় পুত্র বধুকে ধর্ষণের অভিযোগে শশুরসহ গ্রেফতার-২
নতুন সময় প্রতিনিধি
|
![]() গলাচিপায় পুত্র বধুকে ধর্ষণের অভিযোগে শশুরসহ গ্রেফতার-২ রোববার (২৬ এপ্রিল) এ ঘটনায় শিশুটির মা শারমিন বেগম (২৫) শ্বশুর রুস্তুম গাজী ও শাশুড়ি হাওয়া বেগমসহ পাঁচজনকে আসামি করে গলাচিপা থানায় মামালা দায়ের করেন। গ্রেফতার দু’জন হলেন— বাদী শারমিনের শ্বশুর রুস্তুম গাজী ও গলাচিপা নিউ ক্লিনিকের সহায়তাকারী মোসা: লিপি বেগম। থানা পুলিশ জানায়, নবজাতক শিশুটিকে পার্শ্ববর্তী উপজেলার গোছখালী এলাকা থেকে উদ্ধার করা হয়। সোমবার (২৭ এপ্রিল) শিশুটিকে পটুয়াখালী নারী ও শিশু কোর্টে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ২০২৫ রাত আনুমানিক ১১ থেকে ১২ টা হবে শশুর রুস্তম গাজী রাতের আধারে ছেলে প্রবাসে থাকার সুযোগে পুত্র বধুর ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শশুর রুস্তম গাজী একাধিক বার তাকে ধর্ষণ করে। এতে করে পুত্রবধূ গর্ভধারণ করে। গত ২৬ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৮ টার দিকে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিউ লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে পুত্র বধুর কোলজুরে পুত্র সন্তান জন্মগ্রহন করে। পরের দিন সকালে ৫ নম্বর আসামী লিপি বেগমসহ অজ্ঞাত কিছু লোকজনের মাধ্যমে পুত্র সন্তানটিকে অপহরণ করা হয় বলে জানান বাদী মোসা. শারমিন বেগম। এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ অপহরণকারী লিপি বেগমকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
