ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
হাসপাতালের বেডে শুয়ে ইউক্রেনীয় বৃদ্ধের ইসলাম গ্রহণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 April, 2022, 7:21 PM

হাসপাতালের বেডে শুয়ে ইউক্রেনীয় বৃদ্ধের ইসলাম গ্রহণ

হাসপাতালের বেডে শুয়ে ইউক্রেনীয় বৃদ্ধের ইসলাম গ্রহণ

হাসপাতালের বেডে শুয়ে ইসলাম গ্রহণ করেছেন ৬২ বছর বয়সী এক ইউক্রেনীয় বৃদ্ধ।
বুধবার তুরস্কের এসকিশেহিরে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন তিনি।

ওই বৃদ্ধের নাম ভিক্টর পারকোমেনকো। তার ইসলাম গ্রহণের সময় এসকিশেহিরের প্রাদেশিক মুফতি ও ভিক্টরের বেশ কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, ‘আপনি অসুস্থ। এজন্য বেশি সময় নেব না। এখন-ই আপনাকে ইসলামে প্রবেশের দরজা চিনিয়ে দেব।’ এরপরই এসকিশেহেরের মুফতি তাকে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে ইসলামে দীক্ষিত করেন।

ইসলামে প্রবেশের পর মুফতি সাহেব তাকে জানান, আপনি এখন সম্পূর্ণ নিষ্পাপ। একইসাথে একজন ফেরেশতা তুল্য মানুষে রূপান্তির হয়েছেন। বিশ্বের সমস্ত মুসলিম এখন আপনার ভাই। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন।

এ সময় মুফতি তাকে পবিত্র কুরআনের একটি নুসখা হাদিয়া দেন এবং তার নতুন নাম দেন ‘কাদির’। লাইলাতুল কদর উপলক্ষে এই নামটি নির্ধারণ করা হয়।

সূত্র : আলজাজিরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status