ঈদের নতুন জামা দেয়ার কথা বলে প্রথম শ্রেণির শেশুকে ধর্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 29 April, 2022, 7:52 PM
ঈদের নতুন জামা দেয়ার কথা বলে প্রথম শ্রেণির শেশুকে ধর্ষণ
গাইবান্ধার পলাশবাড়িতে ১ম শ্রেণিরএক শিশু স্থানীয় আকাশ নামে এক যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার (১৮এপ্রিল) দুপুরে ঈদের নতুন জামা দেয়ার কথা বলে শিশুকে ফুসলিয়ে নিয়ে যেয়ে উপুর্যপরি ধর্ষনে রক্তাক্ত করে আকাশ নামে লম্পট ওই যুবকটি। বর্তমানে মুমূর্ষ অবস্থায় শিশুটি হাসপাতালে কাতরাচ্ছে, অনেক রক্তক্ষরণ হওয়ার ফলে তার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সুত্র বলেছে।
এদিকে স্থানীয় এক শ্রেণীর নেতার খপ্পর থেকে বেরিয়ে অবশেষে আজ শুক্রবার শিশুটির মা বাদী হয়ে পলাশবাড়ি থানায় আকাশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
শিশুটিকে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে বলে জানাগেছে।
পলাশবাড়ি থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা স্বিকার করে জানান, পলাশবাড়ি পৌর এলাকায় মন্টু মিয়ার বখাটে ছেলে আকাশ বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঈদের নতুন জামা কিনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায় শিশুটিকে। তারপর নির্জন বাড়ির একটি ঘরে ধর্ষণ করে। এতে শিশুটির অনেক রক্তক্ষরণ হয়। ছাড়া পেয়ে শিশুটি তার বাড়িতে এসে ঘটনা খুলে বলে
শিশুটির বাবা প্রথমে পলাশবাড়ি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান।