|
ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে আত্মসমর্পণ দলিল আখ্যা ডেমোক্র্যাটদের
নতুন সময় ডেস্ক
|
![]() ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে আত্মসমর্পণ দলিল আখ্যা ডেমোক্র্যাটদের ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ট্রাম্পের এই উদ্যোগের সমালোচনা করে লিখেছেন, প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ। তিনি আশা করেন যে ট্রাম্পের কথাই যেন সত্যি হয়। তবে এর আগেও এমন বহু কথা শোনা গেছে এবং এর সঙ্গে অসংখ্য ভাঙা প্রতিশ্রুতির রেকর্ডও রয়েছে। শিফ আরও অভিযোগ করেন, ট্রাম্প নতুন যুদ্ধ শুরু করলেও তার খরচ কমাতে পারেননি, যা যুক্তরাষ্ট্রের জনগণকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে, ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সেথ মল্টন এই সম্ভাব্য চুক্তিকে মার্কিন ইতিহাসের অন্যতম একটি বাজে চুক্তি হিসেবে অভিহিত করেছেন। সংবাদমাধ্যম ‘এমএস নাও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি অত্যন্ত ভয়াবহ একটি চুক্তি। এটি মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে জমা দেওয়া একটি আত্মসমর্পণ দলিল ছাড়া আর কিছুই নয়। মল্টন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই যুদ্ধে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং ১৪ জন মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন। অথচ বিনিময়ে এমন একটি চুক্তি করা হচ্ছে যা কেবল একটি সমুদ্র প্রণালিকে পুনরায় উন্মুক্ত করবে, যা কিনা ট্রাম্প এই ‘বোকামি’র যুদ্ধ শুরু করার আগেই উন্মুক্ত ছিল। এত ক্ষয়ক্ষতি ও অর্থ ব্যয়ের পর একে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জয় হিসেবে মেনে নেওয়া যায় না বলে তিনি দাবি করেন। সূত্র: আল-জাজিরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
