ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাপ্পির আত্মত্যাগে মুগ্ধ নায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 11 April, 2022, 1:11 PM

বাপ্পির আত্মত্যাগে মুগ্ধ নায়িকা

বাপ্পির আত্মত্যাগে মুগ্ধ নায়িকা

ডাবিংয়ের রুমের সোফায় অঘোরে ঘুমাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। চোখে মুখে ক্লান্তি আর পরিশ্রমের ছাপ। ছবিতে ডাবিংয়ের নির্দেশনার রুমে কাঁচের ওপাশে বসে থাকতে দেখা যাচ্ছে নির্মাতা কাজী হায়াতকেও।

রোববার (১০ এপ্রিল) এমন একটি ছবি শেয়ার করেছেন চিত্রনায়িকা জাহারা মিতু।

বুঝতে বাকি নেই যে বাপ্পির ঘুমের ছবিটা তুলেছেন মিতু নিজেই।  কারণ, গত দুদিন ধরে এ জুটি ‘জয় বাংলা’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন। নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে মিতু এখন পর্যন্ত চারটি সিনেমায় কাজ করেছেন। নির্মাতা কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমা এদের মধ্যে একটি।

ঘুমন্ত বাপ্পির ছবি দিয়ে মিতু মূলত পর্দার আড়ালে এ নায়কের কঠোর শ্রমের বিষয়টি ইঙ্গিত দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘করোনার বুস্টার ডোজ নেয়ার পর গতকাল (৯ এপ্রিল) ডাবিং, আবার আজকে (১০ এপ্রিল) টানা ৪ ঘণ্টা ডাবিং, একপর্যায়ে না পেরে এভাবেই শুয়ে পড়া। অদ্ভুত জীবন, এক একজন মানুষের। কতটা কষ্ট এক একটি কাজের পেছনে।’

কাজের প্রতি বাপ্পির এমন আত্মনিয়োগ দেখে প্রতিনিয়ত অবাক হচ্ছেন মিতু।

তিনি বলেন, ‌‘বাপ্পি চাইলেই পারতো, আজকে সব বন্ধ রেখে বিশ্রাম নিতে। কিন্তু কাল (১১ এপ্রিল) থেকে যে আবার ‘শত্রু’র শুটিং শুরু!’

মিতু বললেন, ‘এরকম কত কষ্টের গল্পের মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির এক একজন সুপারস্টার তৈরি হয়েছে, তা আমরা অনেকেই জানি না। কত অজানা কষ্ট মানুষকে বিনোদন দিতে গিয়ে সহ্য করতে হয় তাদের। কাছ থেকে দেখি বলে হয়তো গল্পগুলো জানতে পারি, কষ্টগুলো বুঝতে পারি। মনে হয়, এখানে নিজের কষ্ট বলে কিছু নেই, জীবনটাই তো অন্যের নামে লিখে দেওয়া। নিজের বলে কি আর কিছু থাকে?’

বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু প্রথম অভিনয় করেন কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমায়। সিনেমাটির শুটিং চলাকালে অপূর্ব রানার ‘যন্ত্রণা’য় চুক্তিবদ্ধ হন তারা। সেটির শুটিং শুরু না হতেই শাহীন সুমনের ‘কুস্তিগীর’ নামে আরেক সিনেমার শুটিং শেষ করে এই জুটি। সর্বশেষ বাপ্পি-মিতু জুটির ক্যাটালগে চতুর্থ সিনেমা হিসেবে যুক্ত হয় সুমন ধরের ‘শত্রু’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status