ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
পরকীয়ার অপবাদ দিয়ে যুবক যুবতীকে গাছে বেঁধে নির্যাতন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 April, 2022, 4:30 PM

পরকীয়ার অপবাদ দিয়ে যুবক যুবতীকে গাছে বেঁধে নির্যাতন

পরকীয়ার অপবাদ দিয়ে যুবক যুবতীকে গাছে বেঁধে নির্যাতন

ভোলার লালমোহনে এক যুবককে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে ডেকে নিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। একই অপবাদে তিন সন্তানের জননীকেও গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়।


পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা সাজানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীর।


ঘটনাটি কয়েক দিন আগের হলেও শুক্রবার বিকেলে ভুক্তভোগী যুবক হেলাল উদ্দিন (৪৫) নির্যাতনের অভিযোগে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। এরপর পরকীয়ায় অভিযুক্ত নারীর স্বামী নির্যাতনকারী মো: শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ।


অভিযোগ সূত্রে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড তেগাছিয়া গ্রামের মুজাপ ছাদির বাপের বাড়ির আলী আহমদের ছেলে মো: শাহজাহান, তার সহযোগী মনির আহমদ, ইউনুস ও হান্নান গত রোববার (৩ এপ্রিল) সকালে একই এলাকার আব্দুল মালেক হাওলাদার বাড়ীর নাজিমুদ্দিনের ছেলে মো: হেলাল উদ্দিনকে (৪৫) পূর্ব শত্রুতার জের ধরে কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে ডেকে এনে শাহজাহানের স্ত্রী ৩ সন্তানের জননীর সাথে পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে জনসম্মুখে গাছের সাথে চরম নির্যাতন করেন। নির্যাতনের এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ও হেলালউদ্দীনের মামাতো ভাই মো: রতন হাওলাদার খবর পেয়ে ঘটনা স্থানে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।


এ ঘটনায় শুক্রবার হেলালউদ্দীন লালমোহন থানায় মনির আহমদসহ ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর আগে এ বিষয় নিয়ে মুখ খোলেননি হেলাল উদ্দিন।


এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মামলায় মহিলার স্বামী মো: শাহজাহানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status