ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
কাঁচা বাদামের ভূবন বাদ্যকর ও হিরো আলম গাইলেন একসঙ্গে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 April, 2022, 4:17 PM

কাঁচা বাদামের ভূবন বাদ্যকর ও হিরো আলম গাইলেন একসঙ্গে

কাঁচা বাদামের ভূবন বাদ্যকর ও হিরো আলম গাইলেন একসঙ্গে

শুক্রবার কলকাতা গিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। কেন গিয়েছেন? এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন ভক্তরা। জবাব দেননি, বারবার বলেছেন চমক অপেক্ষা করছে। কি সেই চমক? অবশেষে জানা গেলো সেই চমকের কথা।


আশরাফুল আলম ওরফে হিরো আলম কলকাতা থেকে ভিডিও কল দেন বাংলাদেশে। দেখা যায় একটি স্টুডিওর ভেতর গাইছেন হিরো আলম, পাশে গাইছেন কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকর।


হিরো আলম বললেন, ‘আমি কলকাতায় এসেছি ভূবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। এই যে এখন লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে, গান রেকর্ডিং করছি। '


ভূবন বাদ্যকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলম বলেন, ‘দুইজন দুই বাংলার ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি; এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে। গানের নাম হাউ ফানি। ’ 


গানটি লিখেছেন এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ 


জানা গেছে, গানের ভিডিও নির্মাণ হবে, এটি পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status