ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
এক ওভারে ৩৫ রান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 April, 2022, 3:46 PM

এক ওভারে ৩৫ রান

এক ওভারে ৩৫ রান

প্যাট কামিন্স বল হাতে ২ উইকেট নিলেও রান দিয়েছিলেন ৪৯ রান।  যা বাকি বোলারদের চেয়ে অনেক বেশি।  ব্যাট হাতে পুষিয়ে দিলেন এই অলরাউন্ডার।

প্রথমে ব্যাট করে মুম্বাই তুলেছিল ১৬১/৪।  কামিন্সের কল্যাণে কলকাতা ২৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল।

একটা সময় মনে হচ্ছিল মুম্বাই গাঁট বোধহয় এবারও থেকে যাবে কলকাতার। কিন্তু একজনই এসে গোটা চিত্রনাট্য বদলে দিলেন। ঘটনাচক্রে বুধবারই প্রথমবার মৌসুমের প্রথম ম্যাচ খেললেন তিনি। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স কলকাতার হয়ে প্রথম ম্যাচে নেমেই নায়ক হয়ে গেলেন। তবে বল হাতে নয়, ব্যাট হাতে।

১৫ বলে ৫৬! অর্ধশতরান এলো ১৪ বলে। ১৫ ওভারের পর কলকাতার জেতার জন্য দরকার ছিল ৩৫ রান। কেউ ভাবতেও পারেননি পরের ওভারেই কলকাতা জিতে যাবে।

কমিন্সের ১৫ বলে ৫৬ রানের টর্নেডো ইনিংসে ভর করেই ৪ ওভার হাতে রেখে মুম্বাইয়ের ১৬২ রানের লক্ষ্য তাড়া করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। কামিন্স এই ১৫ বলের মধ্যে ১০টিকেই পরিণত করেছেন বাউন্ডারিতে। ৪ চারের সঙ্গে হাঁকান ৬টি ছক্কা।

ওই ৬ ছক্কার চারটি আবার এসেছে এক ওভারে। ১৬তম ওভারে ডানহাতি পেসার ড্যানিয়েল স্যামস যখন বল হাতে নিয়েছেন, কলকাতার দরকার ৩০ বলে ৩৫। ওই ৩৫ রানই এক ওভার থেকে নিয়ে নিয়েছেন কামিন্স!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status