ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
খুলে যাচ্ছিল পোশাক, বুর্জ আল আরবে ১ ঘণ্টা নেচে পেলেন ৬ কোটি টাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 2:33 PM

খুলে যাচ্ছিল পোশাক, বুর্জ আল আরবে ১ ঘণ্টা নেচে পেলেন ৬ কোটি টাকা

খুলে যাচ্ছিল পোশাক, বুর্জ আল আরবে ১ ঘণ্টা নেচে পেলেন ৬ কোটি টাকা

বলিউড অভিনেত্রী  উর্বশী রাউতেলাকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই বি-টাউনে। সর্বদাই অভিনেত্রীকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। তবে উর্বশী রাউতেলার কোনো পরিচয়ের  প্রয়োজন নেই। অভিনেত্রী হিসেবে উর্বশী যতটা না জনপ্রিয়তা অর্জন করেছেন তার চেয়ে অনেক বেশি মডেল হিসেবে জনপ্রিয়।

আইটেম ডান্স ছাড়া বলিউডে সেভাবে নজরও কাড়েননি অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনয় দক্ষতা দিয়ে নিজের নাম পাকাতে না পারলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজের ছাপ রেখেছেন তিনি।

ফের শিরোনামে উঠে এসেছেন উর্বশী রাউতেলা। তবে এবার তিনি যেটা করেছেন তা আজ পর্যন্ত কোনো ভারতীয় তারকা করতে পারেননি। সম্প্রতি এক আন্তর্জাতিক মঞ্চে আবার তিনি প্রথম ভারতীয় হিসেবে এক উদাহরণ সৃষ্টি করলেন। আর এ অনুষ্ঠানে নাচ-গানের জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন তিনি।

সম্প্রতি ‘এমিগালা অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করলেন উর্বশী। আর প্রথম ভারতীয় হিসেবে তিনি এ পুরস্কার পেলেন। দুবাইয়ের সাততারা হোটেল ‘বুর্জ আল আরব’-এ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসর বসেছিল। এ বলিউড অভিনেত্রীকে ‘ইন্ডিয়াজ প্রাইড অ্যান্ড মোস্ট পাওয়ারফুল উওম্যান ২০২২’ সম্মানে সম্মানিত করা হয়।

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন উর্বশী রাউতেলা। যেখানে অভিনেত্রীকে বুর্জ আল আরব-এর মঞ্চে দুর্দান্ত পারফর্ম করতে দেখা গেছে। উর্বশী এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ঘণ্টার পারফরম্যান্সের জন্য পাঁচ কোটি রুপি নিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ কোটি টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status