ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
যে মামলায় ইশরাককে গ্রেফতার দেখাল পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 2:44 PM

যে মামলায় ইশরাককে গ্রেফতার দেখাল পুলিশ

যে মামলায় ইশরাককে গ্রেফতার দেখাল পুলিশ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে রাজধানীর মতিঝিল থেকে আটক করা হয়। বুধবার (৬ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের মতিঝিল বিভাগের এডিসি এনামুল হক মিঠু। তিনি বলেন, দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আর বলেন, ইশরাক হোসেন গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০২০ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি। আজ তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, বুধবার সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাককে গ্রেফতার করা হয়। ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদে হোসের খোকার ছেলে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status