ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩
থানার ভেতর হাতাহাতি, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন হিরো আলম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 March, 2022, 7:20 PM

থানার ভেতর হাতাহাতি, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন হিরো আলম

থানার ভেতর হাতাহাতি, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন হিরো আলম

থানার ভেতর হাতাহাতিতে জড়িয়ে পড়ায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।  নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক এনামুল হক।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।
 

জানা গেছে, হিরো আলমকে একজন ৫০ হাজার টাকা ধার দিয়েছিলেন। সেই ধার পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়ার পরেও হিরো আলম সেই টাকা পরিশোধ করছিলেন না। পরে ভুক্তভোগী আকাশ রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে আলমকে থানায় ডাকা হয়।

ভুক্তভোগী ও হিরো আলমকে মুখোমুখি করা হলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুলিশ তাদের লকআপে রাখে। পরে দুজনের মধ্যে কয়েকজন গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে মীমাংসা করা হয়।

হাতাহাতির ঘটনার সত্যতা স্বীকার করে আশরাফুল আলম ওরফে হিরো আলম কালের কণ্ঠকে বলেন, ‘আমার কাছে সে টাকা পেত। এ জন্য আমি তাকে সেই টাকার বিনিময়ে একটা ইউটিউব চ্যানেল দিয়েছিলাম। বহুদিন পর সে ইউটিউব চ্যানেল ফেরত দিয়ে টাকা চায়। এখন আমি কেন টাকা দেব? তার বোন এসে আমাকে হুমকি দিয়েছে। ’

ভুক্তভোগী আকাশ বলেন, ‘আমি টাকা পাই তার কাছে ৫০ হাজার। সে আমাকে টাকা আজ দেব কাল দেব বলে ঘুরাচ্ছিল। ফলে আমি থানার দ্বারস্থ হয়েছি। কাল রাতে তার মীমাংসা হয়েছে, সে আমাকে টাকা দিয়ে দেবে। ’

 হাতিরঝিল থানার উপপরিদর্শক এনামুল হক  বলেন, ‘দুজনের মধ্যে পাওনা নিয়ে ঝামেলা হয়েছিল। সেটা মীমাংসা করতে থানায় ডাকা হয়েছিল। এ সময় দুজনই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পড়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status