লাকসামে মোঃ আবুল কালাম হাইস্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান
মোঃ আবুল কালাম ফান্ডেশন পরিচালিত পাশাপুর গ্রামে সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে মোঃ আবুল কালাম হাইস্কুল, মোঃ আবুল কালাম কলেজ, মোঃ আবুল কালাম পলিটেকনিক ইনস্টিটিউট ২০২১-২২ সেশনে শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান স্কুল ও কলেজ ক্যাম্পাসে আনন্দগন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি , চৈতী গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আবুল কালামম ( চৈতী কালাম) এর সভাপতিত্বে -
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (বন্ধু ৮৫ ব্যাচ) ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন - কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল নাছের, চৈতী গ্রুপের পরিচালক ও মোঃ আবুল কালাম ফান্ডেশনের সহ-সভাপতি ফাহমিদা শবনম চৈতী,মোঃ আবুল কালাম ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও চৈতী গ্রুপের পরিচালক ইয়াসির মোঃ ফয়সাল আশিক, নীট কম্পোজিট লিঃ এর পরিচালক ও মোঃ আবুল কালাম ফাউন্ডেশনের সদস্য পলক রহমান। নবীন বরণ অনুষ্ঠান বক্তব্য রাখেন - মোঃ আবুল কালাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ,এম, এম নাজমুল হক, হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহ্জাহান মোল্লা, কলেজ ( শাখার) ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শ্রী শম্ভুনাথ আচার্য প্রমুখ। নবীন বরণ অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ঢাকা থেকে আগত শিল্পীরা মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এতে শিক্ষার্থী ও দর্শকরা উপভোগ করেন।