ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩
যে কারণে বাংলাদেশে ঢুকতে পারছেন না সানি লিওন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 7:18 PM

যে কারণে বাংলাদেশে ঢুকতে পারছেন না সানি লিওন

যে কারণে বাংলাদেশে ঢুকতে পারছেন না সানি লিওন

ঢাকায় ‘সোলজার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ওয়ার্ক পারমিট পেয়েছিলেন ১১ বিদেশি শিল্পী। এদের মধ্যে বলিউড অভিনেত্রী সানি লিওনের (মন্ত্রণালয়ের চিঠিতে আমেরিকান অভিনেত্রী করণজিৎ কৌর ওয়েবার বলা হয়েছে) ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। সেবার ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে অনুমতি দেওয়া হয়নি তাকে।

সংগঠনগুলো বলেছিল যেকোনো মূল্যে সানি লিওনের ঢাকায় প্রবেশ ঠেকানো হবে। পরে অবশ্য আর আসেননি তিনি।

গত বুধবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের প্রযোজক মো. সেলিম খানকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১০ জন ভারতীয় অভিনয়শিল্পী ও কলাকুশলী এবং আমেরিকান অভিনেত্রী করণজিৎ কৌর ওয়েবারসহ মোট ১১ জনের অনুকূলে বাংলাদেশে আগমনের অনুমতি/ওয়ার্ক পারমিট দেওয়া হয়। অনিবার্য কারণে আমেরিকান অভিনেত্রী করণজিৎ কৌর ওয়েবারের ওয়ার্ক পারমিট বাতিল করা হলো।

অনুমতির জন্য ব্যবহার করা হয়েছে সানি লিওনের প্রকৃত নাম করণজিৎ কৌর ওয়েবার। তার নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে আমেরিকান। আবেদনে দেওয়া হয়েছিল তার মার্কিন পাসপোর্ট নম্বর।

‘সোলজার’ চলচ্চিত্রের অন্য বিদেশি শিল্পীরা হলেন : কৌশানী মুখার্জি, রাহুল দেব কৌশাল, রাজেশ কুমার শর্মা, রজতাভ দত্ত, বরজ কল, শান্তিলাল মুখার্জি, খরাজ মুখার্জি, বিক্রম আনন্দ সাবেরাওয়াল, দেবাশীষ মুখার্জি ও সুপ্রিম দত্ত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status