ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
নতুন নেতার নাম ঘোষণা করল আইএস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 3:24 PM

নতুন নেতার নাম ঘোষণা করল আইএস

নতুন নেতার নাম ঘোষণা করল আইএস

আগের নেতা আবু ইব্রাহিম আল কুরায়েশি ও মুখপাত্র আবু হামজা আল কুরায়েশির নিহত হওয়ার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আইএ
সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় শীর্ষ নেতা নিহত হওয়ার পর এবার নতুন নেতার নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

একই সঙ্গে আগের নেতা আবু ইব্রাহিম আল কুরায়েশি ও মুখপাত্র আবু হামজা আল কুরায়েশির নিহত হওয়ার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আবু আল হাসান আল হাশেমি আল কুরায়েশিকে নতুন নেতা হিসেবে ঘোষণা দিয়েছে আইএস।

এর আগে ৩ ফেব্রুয়ারি আইএসের শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরায়েশিকে হত্যার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলার সময় অন্তত ১৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস। নিহতদের মধ্যে ছয় শিশু ও চার নারী থাকারও তথ্য ছিল।

তিন বছর আগে ইরাক ও সিরিয়ায় আইএসের কথিত খিলাফতের সমাপ্তি ঘটে। তবে সম্প্রতি দেশ দুটির বিভিন্ন অঞ্চলে নতুন করে মাথাচাড়া দিচ্ছে জঙ্গীগোষ্ঠীটি। নিজের সদস্যদের মুক্ত করতে এ বছরের জানুয়ারিতে সিরিয়ার উত্তরাঞ্চলের একটি কারাগারে হামলা চালায় আইএস যোদ্ধারা। এসময় সংঘর্ষে প্রায় ২০০ বন্দি ও ৩০ নিরাপত্তাকর্মী নিহত হন। বিপুল ক্ষয়ক্ষতি হলেও কারাগার ভেঙে নিজের সদস্যদের মুক্ত করতে পারেনি আইএস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status