ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
পশ্চিমা দেশগুলো নিজেদের জনগণকে ধোঁকা দিচ্ছে : পুতিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 March, 2022, 10:35 PM

পশ্চিমা দেশগুলো নিজেদের জনগণকে ধোঁকা দিচ্ছে : পুতিন

পশ্চিমা দেশগুলো নিজেদের জনগণকে ধোঁকা দিচ্ছে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, পশ্চিমা দেশগুলো তাদের নিজেদের জনগণকে ধোঁকা দিচ্ছে এবং রাশিয়া শান্তভাবে তার নিজের সমস্যার সমাধান করবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) টেলিভিশনে প্রচারিত এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা বৈধ নয়। খবর বিবিসির।

পুতিন বলেন, রুশ তেল আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তার সরকার বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা মেনে চলবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র : বিবিসি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status