ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 March, 2022, 10:41 PM
সর্বশেষ আপডেট: Thursday, 10 March, 2022, 11:16 PM

আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল

আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। এসব কর্মসূচির মধ্যে আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে জোটটি।

আগামীকাল (শুক্রবার) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করবে সংগঠনগুলো।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমকে হরতাল ডাকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র বলেছে, হরতালের আগে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বাম গণতান্ত্রিক জোটের এই কর্মসূচিতে বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোসহ অন্যান্য দলের সমর্থন থাকতে পারে। বাম গণতান্ত্রিক জোটের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান জানিয়েছেন, কর্মসূচি ঘোষণা করতে বাম গণতান্ত্রিক জোট শুক্রবার বেলা ১১টায় পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে। সেখানেই কর্মসূচির বিস্তারিত জানানো হবে। রাজধানীর পুরানা পল্টনে সিপিবি অফিসের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
 
বাম সংগঠনগুলোর নেতারা বলছেন, ‘নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষ নিদারুণ অর্থ ও খাদ্য সংকটে আছে। এমন বাস্তবতায় তারা হরতালের সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন। দলমত নির্বিশেষে সবাই এ কর্মসূচিতে অংশ নেবে।’ সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হকসহ অন্য দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status