ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
বিয়ের দু’মাসের মাথায় পুড়ে মরলেন নববধূ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 March, 2022, 11:45 AM

বিয়ের দু’মাসের মাথায় পুড়ে মরলেন নববধূ

বিয়ের দু’মাসের মাথায় পুড়ে মরলেন নববধূ

কুমিল্লার বরুড়ায় বসতঘরে অগ্নিকাণ্ডে ইয়াসমিন আক্তার নামে এক নববধূ পুড়ে মারা গেছেন। শুক্রবার ভোর পৌনে ৬টায় উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে আলতাফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত ইয়াসমিন রেজাউলের স্ত্রী। দুই মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরুড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আসাদুজ্জামান বলেন, ভোর পৌনে ৬টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুড়ে যাওয়া বসতঘর থেকে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় তার স্বামী মসজিদে ছিল। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বসতঘরে বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status