ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্র-কানাডায় রাশিয়ার মদ বিক্রি বন্ধ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 February, 2022, 2:46 PM

যুক্তরাষ্ট্র-কানাডায় রাশিয়ার মদ বিক্রি বন্ধ!

যুক্তরাষ্ট্র-কানাডায় রাশিয়ার মদ বিক্রি বন্ধ!

ইউক্রেনে রুশ অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক অঙ্গরাজ্যে রুশ মদ বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে রুশ মদের বদলে ইউক্রেনের মদ বিক্রি শুরু করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের উটাহ ও ওহাইও অঙ্গরাজ্যে রাশিয়ার ভদকা ও অন্য অ্যালকোহলজাতীয় পানীয় বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে কানাডার তিনটি অঙ্গরাজ্য।

ক্যানাডার ওন্টারিও, ম্যানিটোবা ও নিউ ফাউন্ডল্যান্ডে সরকারি মদের দোকান থেকে রুশ পানীয় সরিয়ে নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু মার্কিন শহরে বারে এরইমধ্যে রুশ মদের পরিবর্তে ইউক্রেনীয় ভদকাকে অগ্রাধিকার দিতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু জানিয়ে দেন রাশিয়ান ব্র্যান্ড এবং রাশিয়ায় তৈরি কোনো মদ আর সেখানে বিক্রি করা যাবে না। রাশিয়ার মদ বয়কটের কথা জানিয়েছে ওহায়ো-ও।

উল্লেখ্য, ২০২১ সালে কানাডা প্রায় ২৯ কোটি টাকার রাশিয়ান ভদকা আমদানি করেছে। হুইস্কি, স্ট্যাটসস্কানের পর কানাডার সুরাপ্রেমীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মদ রাশিয়ান ভদকা। যুদ্ধের আবহে আপাতত সেই সুরাপ্রেম থেকে বঞ্চিত হবেন কানাডার মানুষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status